বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর মেসিডোনিয়ার একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ২ টায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বেসরকারি টেলিভিশনকে দেওয়া বার্তায় জানিয়েছেন,নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিকোলাভ বলেন,‘ একটি বাসে আগুন লেগে তা থেকে ৪৫ জন নিহত হয়েছেন।’ সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।