পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারে ৬০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
করোনায় ক্ষতিগ্রস্ত তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে রয়েছে চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান, বিস্কুট, সেমাই, চিনি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি ।
উপহারসামগ্রী তুলে দেয়ার সময় সাভারের হেমায়েতপুরে সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মিষ্টি চৌধুরী এবং শিল্পী আক্তারসহ হিজড়া সম্প্রদায়ের আরও লোকজন।
